1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

বেলকুচি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২৪১ বার পঠিত

জহুরুল ইসলাম:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৫ সেশনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ ইউসুফ আলী বাবু ও সেক্রেটারি আরিয়ান ইসলাম। বুধবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেলকুচি পৌর সদরের জীনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে হল রুমে এ কমিটি গঠন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুল আজিজ।

এসময় বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল,  পৌর আমির ছারোয়ার হোসেন ও ছাত্র শিবিরের জেলা এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলকুচি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু গত সেশনে উপজেলা সেক্রেটারি ছিলেন। অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি আরিয়ান ইসমাইল গত সেশনের উপজেলা কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park