1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচির মুকুন্দগাঁতী বণিক সমিতির নির্বাচনে সভাপতি তোফাজ্জল, সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার প্রাণকেন্দ্র মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়।

এতে সভাপতি পদে তোফাজ্জল হোসেন (হারিকেন), ৭৩০ ভোট, তার নিকটতম প্রতিদ্ববন্দ্বী মনোয়ার চৌধুরী বাবু (ছাতা) ১৯২ ভোট পান।

সাধারন সম্পাদক পদে মোহাম্মদ আলী ভূইয়া (চেয়ার) ৫০১ ভোট ও আব্দুল করিম প্রামানিক (গোলাপফুল) ৪১৮ ভোট পান।

সহ-সভাপতি পদে মহর আলী প্রামানিক (দোয়াত কলম) ৩৬৪ ভোটে জয় লাভ করেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম (ফ্যান) ২৬০ ভোট।

এছাড়া মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতির পরিচারক পদে ১৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে ৬ জন পরিচালক পদে নির্বাচিত হন। তার মধ্যে মোহাম্মদ আলী (মোরগ), মজনু সরকার (খেঁজুর গাছ), মকুল হোসেন মোল্লা (তালাচাবি), শফিকুল ইসলাম (বাইসাইকেল), শরিফুর ইসলাম (হাতপাখা) সেলিম সরকার (মোমবাতি)।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০০৪। নির্বাচন কমিশনার ছিলেন কামারখন্দ উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park