1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রেজাউল করিম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯৫ বার পঠিত
Oplus_16908288

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী ও কান্তকবি রজনীকান্ত সেনের স্মৃতিবিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেছে রাজশাহী শিক্ষা বোর্ড।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক আদেশে আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ১৭ জুন জারিকৃত ওই আদেশে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত এডহক কমিটিতে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক মোঃ রেজাউল করিম সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। তিনি বেলকুচি মডেল ডিগ্রি কলেজ ও বানিয়াগাতী সীতানাথ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সাবেক সদস্য এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত সদস্য হিসেবে মোঃ মানিক তালুকদার, শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মোঃ আব্দুর রহিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভাপতি মনোনীত হওয়ার পর অনুভূতি ব্যক্ত করে মোঃ রেজাউল করিম বলেন,
“আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রশিদ সরকার এই বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ছিলেন। সেই প্রতিষ্ঠানটির দায়িত্ব পাওয়াকে আমি গর্ব ও সম্মানের বিষয় হিসেবে দেখছি। পূর্বের অভিজ্ঞতার আলোকে বিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশ উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে চাই।”
তিনি আরও বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এডহক কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করবো।”
রেজাউল করিমের এ মনোনয়নে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান নতুন উচ্চতায় পৌঁছাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park