1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ:

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় জীনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেলকুচি উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শু’রা সদস্য সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শু’রা সদস্য বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল,বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম,
বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মাহবুবুর রশিদ শামীম,সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেলকুচি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড দায়িত্বশীল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেলকুচি উপজেলা শাখার ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয় মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শরিফুল ইসলাম (শরিফ), পরে সভাপতি ও সহ সভাপতিদের শপথ পাঠ করান বিশেষ বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান।
বাকি সাধারণ সম্পাদক সহ কমিটি বিভিন্ন দায়িত্বে থাকা সদস্যদের শপথ পাঠ করান নবনির্বাচিত বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।

শপথ শেষে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে সম্মেলনে শেষ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park