1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা “আল্লামা সাঈদী কুরআনভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে থাকবে” — আরিফুল ইসলাম সোহেল বাধ্যতামূলক অবসরে কামারখন্দ সার্কেলের এএসপি রবিউল ইসলাম ​বেলকুচিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ চার জনের যাবজ্জীবন

বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রাজনৈতিক সৌহার্দ্য, আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বেলকুচি প্রেসক্লাব ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম।
সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক রেজাউল করিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম ও জাহিদুল হক মুক্তা, বেলকুচি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা আবুল হোসেন ভূঁইয়া, পৌর জামায়াতের আমির গোলাম সারোয়ার, ইসলামী ছাত্রশিবির বেলকুচি উপজেলা শাখার সভাপতি আরিয়ান ইসমাইল এবং পৌর জামায়াতের সেক্রেটারি ডা. সেরাজুল ইসলামসহ উভয় দলের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বেলকুচিতে সরকারি ও বিরোধী রাজনৈতিক দলের মধ্যে কোনো ধরনের সংঘাত বা প্রতিহিংসার রাজনীতি কাম্য নয়। জনগণের স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও গঠনমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টে অতি উৎসাহী হয়ে কেউ উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ালে তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও কুৎসাপূর্ণ প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং সম্প্রীতি বিনষ্ট করে।
সভায় উপজেলার শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ধৈর্য, দায়িত্বশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park