1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে লংমার্চ ও সিরাজগঞ্জের জনসভা সফল করতে স্বাগত মিছিল জামায়াতের শনিবার ঢাকা–রংপুর লং মার্চ: সিরাজগঞ্জের পথসভায় অংশ নিতে বেলকুচি প্রশাসনের সহায়তা চাইল ১১ দলীয় জোট সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ছাড়াতে থানায় দুই বিএনপি নেতার তদবিরের অভিযোগ সিরাজগঞ্জে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৮ হাজার টাকা জরিমানা ডিমের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা বেলকুচিতে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: আজহারুল ইসলাম টিআর প্রকল্পের টাকা আত্মসাতের লিখিত অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, তদন্তের আশ্বাস উপজেলা প্রশাসনের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জমি নিয়ে বিরোধ, বেলকুচিতে হামলা-ভাঙচুর: আহত ১০, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

বেলকুচিতে লংমার্চ ও সিরাজগঞ্জের জনসভা সফল করতে স্বাগত মিছিল জামায়াতের

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত
Oplus_16908288

দেশ ও জনগণের স্বার্থে সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান

বেলকুচি প্রতিনিধি:

আগামীকাল ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা–রংপুর লংমার্চ ও সিরাজগঞ্জের হাটিকুমরুলের পথসভা সফল করার আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বেলকুচি উপজেলা জামায়াতের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলার মুকুন্দগাঁতী কড়িতলা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে লংমার্চের ঘোষিত সাত দফা দাবি মেনে নেওয়া এবং তা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত নেতারা। এ সময় ১৯ সেপ্টেম্বরের লংমার্চে সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুব রশিদ শামীম, কর্মপরিষদ সদস্য মাওলানা ছানোয়ার হোসাইন, বেলকুচি পৌর জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার ও সেক্রেটারি ডা. সেরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি ও স্বার্থকে গুরুত্ব দিয়ে লংমার্চের দাবিগুলো বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এটাই তাদের প্রত্যাশা।
পরে কড়িতলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা লংমার্চ সফল করার পক্ষে এবং ঘোষিত দাবিগুলোর সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচির পথে সিরাজগঞ্জের হাটিকুমরুলসহ কয়েকটি স্থানে পথসভা এবং রংপুরে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park