1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

বেলকুচিতে মা-বাবার ডিভোর্সের দুই দিন পর শিশু সন্তানের মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩২৩ বার পঠিত

জহুরুল ইসলাম :
সিরাজগঞ্জের বেলকুচিতে আপস মিমাংসার মাধ্যমে মা-বাবার ডিভোর্সের দুই দিন পর, মায়ের কাছে থাকা মাইশা নামের দুই বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা, নানাসহ ৫ জনকে থানায় নেয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিন আগুরিয়া গ্রামের, শিশু কন্যা মাইশার নানা লেবু প্রামানিকের বাড়ি থেকে, মৃতদেহ উদ্ধার করা হয়। শিশু কন্যা মাইশা উপজেলার সদর ইউনিয়নের উত্তর দেলুয়া গ্রামের মাহমুদুল মন্ডলের মেয়ে।

স্থানিয়রা জানান, প্রায় ৫ বছর আগে দক্ষিন আগুরিয়া গ্রামের লেবু প্রামানিকের মেয়ে লিমা খাতুনের বিয়ে হয় একই উপজেলার সদর ইউনিয়নের উত্তর দেলুয়া গ্রামের শাজাহান মন্ডলের ছেলে মাহমুদুল মন্ডলের সাথে। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার প্রায়ই সালিশ বৈঠক হত। এক পর্যায়ে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় স্থানিয় বাবু সরকারের বারিতে সালিশ মিমাংসায় তাদের ডিভোর্স হয়।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। জিজ্ঞাসার জন্য নিহতের মা, নানা-নানীসহ ৫ জনকে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park