1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে মাদ্রাসা ক্যাম্পাসে “বেলকুচি বাসী ফাউন্ডেশন” এর বৃক্ষ রোপণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে জামিয়া ইসলামিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী সংগঠন “বেলকুচিবাসি ফাউন্ডেশন” এর পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়েছে।
শুক্রবার (৪ মে) বিকেলে, বেলকুচি উপজেলাস্থ এনায়েতপুর থানাধীন গোপালপুর চরকাদহ এর জামিয়া ইসলামিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন “বেলকুচিবাসি ফাউন্ডেশন” এর সভাপতি এ আই আরিফ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল: আলহাজ্ব মাও: মো: আজমত আলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক: হাফেজ মাও: মোঃ মোবারক হোসেন, হাফেজ মোঃ হযরত আলী,
বেলকুচিবাসি ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন,
সাধারণ সম্পাদক: নুর আলম সিদ্দিকী, মো: শরিফুল ইসলাম, মাহমুদ হাসান সরকার,আব্দুল কাদের, হাফেজ মোঃ হাফিজ, সজিব আহমেদ,ইমান আলী সরকার প্রমুখ ।

এ সময় মাদ্রাসার ছাত্রবৃন্দ উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচিতে সহযোগিতা করেন।
উল্লেখ্য, চলমান তীব্র তাপ প্রবাহ থেকে বেলকুচিবাসিকে বাঁচাতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে, ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন অঞ্চলে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন “বেলকুচিবাসি ফাউন্ডেশন ”
তারি ধারাবাহিকতায় উক্ত মাদ্রাসা ক্যাম্পাসে ৭ টি পেয়ারা গাছ, ৩ টি ফুল গাছ সহ মোট ১০ টি বৃক্ষ রোপণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park