1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

বেলকুচিতে ভোট বর্জনের আহবান জানিয়ে, উপজেলা জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ।

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৩ বার পঠিত

বেলকুচি সংবাদদাতা: প্রহসনের নির্বাচন বর্জন,ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার লক্ষ্যে,কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে,বেলকুচি উপজেলা জামায়াতের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

শনিবার,(৩০ ডিসেম্বর) সকালে, বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা শাখার উদ্যােগে,বেলকুচি’র বিভিন্ন পয়েন্টে গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে গণসংযোগে অংশ নিয়ে লিফলেট বিতরণ করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম।

বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে এ সময় আরো উপস্থিত ছিলেন,জামায়াত নেতা মাওঃ মাহবুবুর রশিদ শামীম,অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম,জামায়াত নেতা গোলাম হোসেন,মাসউদুর রহমান,ছাত্রনেতা জুনায়েদ আহমদ সবুজ,এরশাদ আলী,আহমদ ফয়সাল,ইউসুফ আলী,আরিয়ান ইসমাইল,সাবেক ছাত্রনেতা,ইন্জি,
শাহাদাজ্জামান সবুজ মিয়াজী ও জাহিদ হাসান প্রমূখ।

জামায়াত নেতা জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম,দেশের স্বাধীনতা,স্বার্বভৌমত্ব রক্ষা,
ভোট ও ভাতের অধিকার আদায় এবং গণতন্ত্র পূণরুদ্ধারে একতরফা প্রহসনের নির্বাচন বয়কট ও ৭,জানুয়ারী’র ভোট বর্জন করার উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park