1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে ভাঙ্গন কবলিত বড়ধুল ইউনিয়নে নৌকার নির্বাচনী জনসভায় জনতার ঢল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বেলকুচি থানাধীন ভাঙ্গন কবলিত ৬নং বড়ধুল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৪ ডিসেম্বর)বিকালে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাছচাপড়ী নুরুল ইসলাম মার্কেট মাঠে এ নির্বাচনী জনসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ, সাধারন ভোটারদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫(বেলকুচি-চৌহালি) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার  প্রার্থী আলহাজ আব্দুল মমিন মন্ডল।

এতে সভাপতিত্ব করেন বড়ধুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন মোল্লা ও সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ্ মোল্লা

জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুল হামিদ আকন্দ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান রতন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আমিনুল ইসলাম আল-আমিন, সাবেক কার্যকরী সদস্য, ইন্জিঃ মোঃ আমিনুল ইসলাম সরকার, বড়ধুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ আহম্মেদ,সাবেক কার্যকরী সদস্য মোঃ এমদাদুল হক এমদাদ প্রমুখ।

এছাড়া উপজেলা, পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ, দলীয় নির্বাচিত প্রতিনিধি ও সহযোগি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায়, আব্দুল মমিন মন্ডল নদী ভাঙ্গনের জন্য সাবেক মন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস এর পরিবারের সদস্যের বালু উত্তোলন কে দায়ী করেন, এবং নির্বাচিত হলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park