1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
“প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২

বেলকুচিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী শেখ এর নিজ গ্রামবাসীর সাথে মতবিনিময়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী শেখ এর নিজ গ্রামবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার চর চালা ঈদগাহ মাঠে গ্রামেরবাসির আয়োজনে উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় ও সাবেক পৌর কাউন্সিলর ইকবাল হোসেন আকাশের সভাপতিত্বে গ্রামের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আসন্ন বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী শেখের উড়োজাহাজ প্রতীককে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ। এসময় তিনি তার বক্তব্য বলেন, আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। এমন একটি দায়িত্বশীল পদে থেকে যতটুকু সম্ভব আমি মানুষের উপকার করেছি কারও ক্ষতি করিনি। সরকার ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টি করেছেন কিন্তু সকল কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, তাই ভাইস চেয়ারম্যানদের তেমন কোন কাজ করার সুযোগ থাকে না। তারপরও আমি স্বপদে থেকে যতটুকু সম্ভব হয়েছে কাজ করেছি। তাই আগামী ৮ মে নির্বাচনে সকল ভুলক্রুটি ক্ষমা করে আমার সন্মানিত প্রতিক উড়োজাহাজ মার্কায় সবাই একটি করে ভোট দিয়ে আবারও বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন এটাই সকলের নিকট প্রত্যাশা।

এসময় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি মডেল কলেজের শিক্ষক আব্দুল বাতেন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন আহমেদ, সমাজসেবক মহির উদ্দিনসহ চরচালা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের গ্রামবাসী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park