1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২১৪ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর করার ঘটনা ঘটেছে। এঘটনায় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বাদি হয়ে এনায়েতপুর থানায় অভিযোগ দিয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে বিদ্যালয়ের পূর্ব পাশে আতার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সমর্থিত প্রার্থী মো. ইব্রাহিম সভাপতি পদ চায়। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম অপর এক প্রার্থী সাইফুল মোল্লাকে সভাপতি করার চেষ্টা করছেন। এর জন্য মারধরের ঘটনা ঘটে। 

এদিকে, সাইফুল মোল্লা অতীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন এবং তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক এক নেতার ছোট ভাই বলে স্থানীয়রা দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে যাওয়ার পথে আতার মাঠ এলাকায় স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী প্রধান শিক্ষককে পথরোধ করে ম্যানেজিং কমিটি বিষয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও মারধোর করে। পরে প্রধান শিক্ষকের সমর্থক কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকেয়া খাতুন বলেন, স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হবো ওই সময় খবর পেলাম আমাদের প্রধান শিক্ষককে মারধর করছে। ছুটে এসে দেখি স্যার নেই। কি কারণে ঘটনা ঘটিয়েছে সেটা বলতে পারবো না। 

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আতাউর রহমান মারধরের ঘটনা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, সরকারি বিধি মোতাবেক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হবে। এ নিয়ে বিদ্যালয়ে গত ২৪ জুন তারিখে আলোচনা হয়েছে। ইতি পূর্বে যারা কমিটিতে ছিলো তারা আওয়ামীলীগের দোসর তাদেরকে বাদ দিয়ে নতুন করে কমিটি করা হবে এ বিষয়ে নিয়ে আলোচনা হয়। কিন্তু প্রধান শিক্ষক তার একক ক্ষমতার বলে পূর্বের কমিটি খসড়া করে অনুমোদনের জন্য জমা দেয়। এই বিষয় জানাজানি হলে তার সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। 

গোপরেখী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, সাবেক মেম্বর যাদের নাম প্রস্তাব করেছে তারা সরকারি বিধি মোতাবেক সভাপতি হতে পারেনা। তাই যে নিয়ম অনুযায়ী সভাপতি হতে পারবে তার নাম প্রস্তাব করা হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, প্রধান শিক্ষককে মারধরে বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park