1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে বাস মালিক সমিতির নেতা ও তামাই গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব চাঁন খাঁ এর দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৪৫৪ বার পঠিত

বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলা বাস মালিক সুমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী তামাই গ্রামের বিশিষ্ট সমাজসেবক, আলহাজ্ব চাঁন মোহাম্মদ খাঁন ( চাঁন খাঁ) এর দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি মৃত আজাহার আলী খাঁন এর দ্বিতীয় সন্তান ও তামাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সামাদ খাঁন এর বড় ভাই।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে তামাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ ময়দানে মরহুমের
জানাযা নামাজ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন;বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, অধ্যক্ষ মোঃ আলী আলম, তামাই গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও সমাজসেবক আলহাজ্ব ফজলার রহমান তালুকদার, তামাই কবরস্থান মাদ্রাসা এর মুহতামিম মুফতী মাওলানা জহুরুল ইসলাম, তামাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এর অধ্যক্ষ মাওলানা মো: ইউসুফ মুনির, তামাই কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মুফতি মাওলানা শহিদুল ইসলাম,মরহুমের ছোট ভাই আলহাজ্ব আব্দুস সামাদ খান, ছেলে মোঃ আব্দুল আলীম খাঁন প্রমূখ।
জানাযা নামাজ শেষে তামাই কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বুধবার (৫ জুন) সন্ধ্যা সারে ৬ ঘটিকার সময় তামাই গ্রামে তাঁর নিজ বাসভবণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি প্রায় একমাস যাবত ব্রেন স্ট্রোক জনিত রোগে ভুগছিলেন, মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর, তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বাস মালিক সুমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, কার্যকরী সদস্য হিল্লোল তালুকদার, সড়ক সম্পাদক মোঃ আরজু, প্রচার সম্পাদক আলহাজ আব্দুল মজিদ,বেলকুচি উপজেলা জামায়াতের আমীর
ও উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার,জেলা বাস মালিক সুমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির , এ সময় বিপুল সংখ্যক মুসল্লী জানাযা নামাজে অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park