1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি দূষণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,  ডাইং ও প্রসেসিং মিলে মোবাইল কোর্টের অর্থদণ্ড বেলকুচিতে সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রেজাউল করিম ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, তপশিল আগস্টে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান:দুই পরিবহন কাউন্টারে জরিমানা ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দিল যুবদল, মুন্না সভাপতি নয়ন সম্পাদক অবশেষে পূরণ হলো তামাই বাসীর স্বপ্ন: নাম ফলক উন্মোচন হলো ‘তামাই মডেল কলেজের’

বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত


জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের পাউরুটি খেয়ে একই স্কুলের ৮ শিক্ষার্থী অসুস্থর ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করা হয়েছে। গত বুধবার (২৪জুন) দুপুরে সদর ইউনিয়নের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ৮ শিক্ষার্থী গন্ধযুক্ত টিফিনের পাউরুটি খাওয়ার পর পেট ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানায়, পাউরুটিতে গন্ধ ছিলো। পরে প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষার্থীরা বাড়ি চলে যায়।

এ বিষয়ে বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বলেন, প্রতিদিনের মতো শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করা হয়। খাওয়ার ৩০ মিনিটের মধ্যেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নিজ নিজ বাড়ি চলে যায়।

শিক্ষার্থীদের অভিভাবকরা মনে করেন, নিম্ন মানের খাবার দেযার কারণেই অসুস্থ হয়েছে।

খাবার বিতরণকারী এনজিও ‘গ্রাম উন্নয়ন কর্ম’-এর ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদ বলেন, “পাউরুটি উৎপাদনের তারিখ ছিল ২৩ জুন, মেয়াদ শেষ ২৮ জুন। মেয়াদ উত্তীর্ণ ছিল না। অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যাবস্থা কড়াই।”

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা রহমান উর্মি জানান, “দুপুর ৩টায় ৮ জনকে পেটে ব্যথা নিয়ে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিক্ষার্থীরা কিছুটা সুস্থ হলে বাড়ি চলে যায়।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান সংবাদকর্মীদের বলেন, অসুস্থ শিক্ষার্থীদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। তারা সুস্থ হয়ে বাসায় গিয়েছে। অসুস্থতার কারণ উদঘাটনের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park