1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে প্রশাসন,রাজনৈতিক দল ও সুধীজনদের জেলা প্রশাসকের মতবিনিময়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় গন্যমান্যব্যক্তি এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকালে  উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে বেলকুচি উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব যোগদানকৃত সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ,জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ শামীম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, মুকুন্দগাতি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রামানিক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম এ বাকীসহ আরো অনেকে।

এর আগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪- ২০২৫ অর্থ বছরের বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে বীজ এবং সার বিতরন করা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park