1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি ৪ জন কে গুরুতর জখম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে দূর্বৃত্তরা ডাকাতিসহ ৪ জনকে গুরুতর জখম করে আহত করেছে। আহতরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটারদিকে উপজেলা রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নজরুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম ৫২), তার মেয়ে সুবর্ণা খাতুন (৩৫), ছেলে বুলবুল আহম্মেদ (৩২) ও বুলবুলের স্ত্রী শম্পা খাতুন (২৮)। এ সময় তাদের কছে থাকা ১ টি সোনার আংটি, ১ টি গলার সোনার চেইন, ১ জোড়া সোনার কানের দুল ও ২ টি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে জানান স্থানিয়রা।

স্থানীয়রা জানান, রাত ২ থেকে ৩ টারদিকে অজ্ঞাত ৪/৫ জন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাতাতির করে। বাধা দিলে ডাতাতরা তাদের হাতে থাকা দেশীয় অশ্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহতদের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায় এবং স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেলা সদরের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বলেন। পরবর্তী তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বরে জানান।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন জানান, এ ঘটনায় তদন্ত চলছে, এখনও মামলা হয়নি, আহতরা ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। তারা সুস্থ্য হয়ে এসে মামলা দিবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park