1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

বেলকুচিতে পূজা উদযাপন পরিষদের বৃক্ষ রোপন কর্মসূচী

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭৯ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে বেলকুচি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলার কেন্দ্রীয় মন্দির বসুন্ধরা শ্রী শ্রী মদন মোহন সেবা সদনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা শাখার সভাপতি বৈদ্য নাথ রায় ও সাধারণ সম্পাদক ডা: অমৃত নারায়ণ দে।

এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম সাহা, দ্বীপেন্দ্র নাথ সাহা, উত্তম কুমার সাহা, অলোক চৌধুরী, অনুপ কুমার সাহা, প্রদীপ মিত্র, বিমল সরকার, পরিতোষ সরকার, সুশীল মিত্র, নিশিত ভদ্র, পলাশ সাহা, পাপ্পু সাহা, সাংবাদিক নারায়ন মালাকার, উজ্জ্বল অধিকারী প্রমুখ।

উল্লেখ্য উপজেলার বেশ কয়েকটি মন্দির প্রাঙ্গনে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park