1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

বেলকুচিতে নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ করলেন যুব মহিলা লীগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২৪১ বার পঠিত


জহুরুল ইসলাম:

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মমিন মন্ডলের পক্ষে ভ্যান যোগে প্রায় দুইশতাধিক যুব মহিলা লীগের নেতাকর্মীরা পৌর সভার বিভিন্ন স্থানে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে নির্বাচনী গণসংযোগ করেছেন।

সোমবার (১জানুয়ারী) দুপুরে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী যাত্রী ছাউনি এলাকা থেকে জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলনের নেতৃত্বে পৌর এলাকার প্রতিটা ওয়ার্ডে বিশাল অটোভ্যান বহরে যুব-মহিলা লীগের নেতাকর্মীদের নিয়ে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়।

গণসংযোগে জেলা যুব মহিলা লীগ নেত্রী রাজিয়া সুলতানা নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মমিন মন্ডলের বিগত পাঁচ বছর ক্ষমতা থাকাকালীন সময়ে বেলকুচিতে যে সকল উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন চিত্র তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আগামী ৭ জানুয়ারী ভোট দিয়ে পুনরায় আব্দুল মমিন মন্ডলের নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

এসময় বেলকুচি উপজেলা ও পৌর মহিলা যুবলীগের নেতাকর্মীসহ শত শত মহিলা যুবলীগের নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park