1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে নিখোঁজের ৫ দিন পর বাড়ীর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৬০ বার পঠিত


জহুরুল ইসলাম:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুকুরিয়াবেড়া উত্তর পাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মাহি খাতুন (০৬) পাঁচ দিন নিখোঁজর পর বাড়ির পাশে ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া উত্তর পাড়া নিজ বাড়ীর পরিত্যক্ত ডোবায় শিশু মাহি খাতুনের মরদেহ স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে। গত-২৬ ফেব্রুয়ারী থেকে শিশুটি নিখোঁজ ছিল। শিশুর অভিভাবকরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বেলকুচি থানায় একটি সাধারণ ডায়রি করেন। শিশুটি আংশিক বুদ্ধি প্রতিবন্ধী এবং তার সন্ধানের জন্য পোস্টার ছাপিয়ে সোশাল মিডিয়ায় ছরিয়েও দেয়া হয়।

স্থানীয়দের ধারণা, বাড়ির টিউবওয়েলের পানি গড়ানো পরিত্যক্ত যায়গা দিয়ে হাটতে কাছার যায়গা পা পিছলে ডোবায় পরে গিয়ে এমন মৃত্যুর ঘটনা ঘটতে পারে। যে সময় শিশুটি পরে গেছে হয়তো আশেপাশে কেউ ছিলনা। তাই শিশুটির এমন মৃত্যু হয়েছে।

এব্যাপারে বেলকুচি থানার উপ-পরিদর্শক রিয়াজু রহমান বলেন, শিশুটি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল। মেয়ের পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এই মর্মে একটি সাধারণ ডায়রি করেন। আজ শিশুটিকে নিজ বাড়ীর পরিত্যক্ত ডোবায় ভেসে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park