1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ভোট বর্জনের আহবান ।

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭০ বার পঠিত

সোহরাওয়ার্দী হোসেন : প্রহসনের নির্বাচন বর্জন,ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার লক্ষ্যে,কেন্দ্র ঘোষিত ৩ দিনের গণসংযোগ কর্মসূচি’র ২য় দিবসে,বেলকুচি উপজেলা জামায়াতের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
এ সময়,ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই,আদাচাকী ও উত্তর বাঁনিয়াগাঁতী বাজার সহ, রাস্তার পথচারীদের মাঝে ‘প্রহসনের নির্বাচন বর্জন এবং ভোটদান থেকে বিরত থাকুন’-লেখা সম্বলিত লিফলেট ভোটারদের হাতে তুলে দেয়া হয়।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায়,বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে এ সময়,তাঁর সাথে অন্যান্যো’র মাঝে আরো উপস্থিত ছিলেন,জামায়াত নেতা মাওঃ হাসান আলী,হাজী হাসমতুল্লাহ প্রাং,খোরশেদ আলম,
ইয়াসিন আলী,বাবলু শেখ,রেজাউল করিম,ছাত্রনেতা আরশেদ আলী,আরিয়ান ইসমাইল,ওয়েজ কুরুনী,
সাবেক ছাত্রনেতা ইন্জি,শাহাদাজ্জামান সবুজ মিয়াজী ও আলী আলম প্রমূখ।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল,দেশের স্বাধীনতা,
স্বার্বভৌমত্ব রক্ষা,ভোট ও ভাতের অধিকার আদায় এবং গণতন্ত্র পূণরুদ্ধারে একতরফা প্রহসনের নির্বাচন বয়কট করার পাশাপাশি ৭,জানুয়ারী’র ভোট বর্জন করার উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park