1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ

​বেলকুচিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৫৬ বার পঠিত

​জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল বাতেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে নিজ বাসভবন থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আব্দুল বাতেন বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়ার মৃত মনিরুল ইসলামের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১২ আগস্ট) সকালে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের একটি দোকানে কিছু কেনার জন্য যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাতেন তাকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি ঘাসক্ষেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

​পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় অবস্থা টের পেয়ে অভিযুক্ত বাতেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​এ বিষয়ে বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান জানান, “ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান সনাক্ত করে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এছাড়া ভিকটিমকে শারীরিক পরীক্ষার (মেডিকেল চেকআপ) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park