1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে গণমাধ্যম কর্মীদের সাথে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এর মতবিনিময়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে জেলা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে   উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেলের সঞ্চলনায়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, প্রবীণ সাংবাদিক কুদ্দুস, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি  জাকিরুল ইসলাম সান্টু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস হাসান রবিন, ইসরাইল বাবু প্রমুখ। এ সময় জেলা ও স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নব নিবার্চিত চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সরকার বলেন, আমি অনুধাবন করতে পেরেছি যে, একজন ধনাঢ্য ব্যাক্তি বা একজন জনপ্রতিনিধি একটি সমাজকে পরিবর্তন করতে যতটুকু ভূমিকা রাখতে পারে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ন্য ভুমিকা রাখতে পারে গণমাধ্যম কর্মীরা। আগামী পাঁচ বছরের জন্য বেলকুচির জনগন আমাকে ভোট দিয়েছে। আমি দুই টি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এক শিক্ষা ব্যবস্থা ও স্ট্রং ইকোনমি যা এখানে নেই। তিনি আরও বলেন, এখানে কতিপয় ধনাঢ্য ব্যক্তি আছে তা ছাড়া অধিকাংশই দিন মজুর। এই সকল মানুষের জীবন যাত্রার মান পরির্বতন করতে হবে। আমি চাই আপনারা আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করুন আপনাদের মেধা ও কলমের লেখোনির মাধ্যমে।
 ” থিং পজেটিভ চেঞ্জ বেলকুচি” এই স্লোগানকে সামনে রেখে আমি নির্বাচনি মাঠে নেমে ছিলাম, বিজয়ী হয়েছি, আপনারা এই স্লোগানের সাথে একাত্মতা প্রকাশ করে, এই স্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবেন আপনাদের কাছে এই প্রত্যাশা করছি। আপনারা যদি চিন্তা করেন এই সমাজ ব্যবস্থা সত্যি পরির্বতন করা সম্ভব। আমি আমার সকল পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমার ভুল হলে আপনারা আমার গঠনমূলক সমালোচনা করুন, তবে যার সাথে আমার সম্পৃক্ততা নেই সে ব্যাপারে আমাকে জড়াবেন না, উপজেলার সার্বিক উন্নয়নে আপনাদের সকল পরামর্শ ও সহযোগিতা নিয়ে সম্মুখ পানে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park