1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা পর্যায়ের ২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, কাবিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং পৌরসভার প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সুজাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ও খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলম প্রমানিক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সামচুল হুদা, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল হাসান জিন্নাহ, সাধারণ সম্পাদক জয়শংকর সাহা, প্রধান শিক্ষিকা তহুরা খাতুন, চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আহমিদা খাতুন, শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রেজা, শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park