1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে উপজেলা শ্রমিক বিভাগের ভোট কেন্দ্র কমিটির সভাপতিদের সাথে নির্বাচনী মতবিনিময়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

বেলকুচি প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগ এর নির্দেশনার আলোকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে , উপজেলা শ্রমিক বিভাগের ভোট কেন্দ্র ভিত্তিক কমিটির সভাপতিদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ অক্টোবর (বৃহস্পতিবার ) বিকেলে বেলকুচির শেরনরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার শুরুতেই দারসুল কুরআন পেশ করেন, সংগঠনের বেলকুচি উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল হাসেম সরকার ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। তিনি তার বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, তবে জাতীয় নির্বাচনের পূর্বেই আগামী নভেম্বর মাসেই, জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদেশের উপর একটি গণভোট দিতে হবে, গণভোটের মাধ্যমে পাশ করা আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ন্যায়-ভিত্তিক ও জবাবদিহিতা-মূলক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্ররূপে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল বিভাগের দায়িত্বশীলকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে।

উক্ত মতবিনিময় সভায় বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলাম শরীফ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,
নির্বাচন পরিচালনা বিভাগের পরিচালক, অধ্যাপক নুর-উন-নবী সরকার।
উপজেলা নির্বাচন বিভাগের পরিচালক ও বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম প্রমুখ।
উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় বেলকুচি উপজেলার শ্রমিক বিভাগের সকল ভোটকেন্দ্র ভিত্তিক কমিটির সভাপতি গন ও বিভাগীয় দায়িত্বশীলগণ ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park