1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

বেলকুচিতে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জর বেলকুচিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, জনাব আফিয়া সুলতানা কেয়া (Uno Belkuchi). উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি, এ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, বেলকুচি, মহিলা বিষয়ক ককর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণ ও সচিববৃন্দ, এফপিআই- বৃন্দ এবং হেলথ ইন্সট্রাক্টর -বৃন্দ। এসময় জন্মের ৪৫ দিমের মধ্যেই জন্ম নিবন্ধন এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। শিশুদের টিকা প্রদানের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও স্কুলে ভর্তির ক্ষেত্রে সহ বিভিন্ন সরকারি সেবা পেতেও জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক বিষয়টা অবহিত করা হয় । ইউনিয়ন পরিষদ এর এফপিআই এবং হেলথ ইন্সট্রাক্টরবৃন্দ শিশুদের জন্ম সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করলে এ কার্যক্রম বেগবান করা সম্ভব। এ টাস্কফোর্স কমিটি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানবৃন্দকে এ বিষয়ে জনসচেতনতা তৈরি ও সংশ্লিষ্ট সচিবদের মাধ্যমে জন্ম নিবন্ধন শতভাগ করার জন্য অনুরোধ জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park