1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট বিজনেসমেন ফাউন্ডেশনের কমিটি গঠন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৭৪ বার পঠিত


জহুরুল ইসলাম:

তাঁতশিল্পখ্যাত সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার (৩ মে) বিকেলে বেলকুচির শেরনগরের একটি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সর্বসম্মতিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব মাহবুবুল আমল এবং সেক্রেটারি পদে নির্বাচিত হন আব্দুল আলীম রব্বানী।

২১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পান আলহাজ্ব শহীদুল ইসলাম, আলহাজ্ব গোলাম কিবরিয়া বাবু সরকার ও আলহাজ্ব আমিরুল ইসলাম। সহসেক্রেটারী হিসেবে মনোনীত হন খালিদ হোসাইন ও ইমরান হোসেন সরকার। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—অফিস সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা আবুল খায়ের মিলন, প্রচার সম্পাদক সাইদুর রহমান। সাধারণ সদস্য হিসেবে মনোনীত হন বাবুল আহম্মেদ, আরমান হোসেন বরাদ, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল মান্নান, ফাহিম আহম্মেদ, ডা. মেজবাহ সরকার, সাইফুল ইসলাম শিশির, মোনায়েম সরকার, মজনু আকন্দ ও হাফেজ আলী আহম্মদ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের বগুড়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ সেলিম রেজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা উপদেষ্টা অধ্যক্ষ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সভাপতি রুহুল আমিন খসরু সিদ্দিক, বেলকুচি উপজেলা উপদেষ্টা আরিফুল ইসলাম সোহেল, জেলা সেক্রেটারি খন্দকার আল আমিন, জেলা সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি আবু সাইদ প্রমুখ।

নতুন কমিটির মাধ্যমে বেলকুচির শিল্প ও ব্যবসায়িক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park