
জহুরুল ইসলাম,বেলকুচি প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলদিয়া গ্রামে আপন ছোট ভাইয়ের মিথ্যা মামলা ও কথিত সাংবাদিক সোহরাওয়ার্দী হোসেনের চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আলীমের পরিবার। সোমবার সকালে উপজেলার ধুলদিয়া গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী আব্দুল আলীম লিখিত বক্তব্যে বলেন, ২০১৮ সালে আমার স্ত্রী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের প্রার্থী হওয়ার পর আমার ছোট ভাই বুদ্দু সরকার তার স্ত্রীকে প্রার্থী করেন। তার স্ত্রীকে নির্বাচন থেকে বসিয়ে দেওয়ার জন্য আমার কাছ থেকে চাঁদা দাবি করেন। পরে আমি চাঁদা দেয়নি এর কারনে আমার স্ত্রী যখন ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হয়। তার কিছু দিন পরে সুকৌশলে আমার ঘরে অস্ত্র দিয়ে আমার স্ত্রীকে গ্রেপ্তার করায়। পরে আমার স্ত্রীকে ছাঁড়ানোর জন্য ৫ লাখ টাকা দাবি করলে আমি পরে আড়াই লাখ টাকা দেয়। কিন্তু আমার স্ত্রী ছাড়া পায়নি।
তিনি আরও বলেন, গত উপজেলা পরিষদে আমি ভাইস চেয়ারম্যানের প্রার্থী হই। আমার ভাই বুদ্দু সরকার নির্বাচন করে দেবে বলে আমার কাছ থেকে একটা বাইক আর প্রতিদিনের জন্য খরচ হিসাবে ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু আমি দিতে অস্বাকৃতি জানাই। আমি নির্বাচনে হেরে যাওয়ার পর বুদ্দু সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য থানায় অভিযোগ করেন। পরে স্থানীয় এক কথিত সাংবাদিক থানার অভিযোগের ভিত্তিতে আমার কাছে নিউজ করার ভয় দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে ওনিহা প্রকাশ করলে। তার কিছু দিন পর আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে একটা পত্রিকা ও ২৫ হাজার টাকা দাবি করে চিরকুট লিখে রেখে যান। যা সিসি ক্যামেরা ফুটেজে ধরা পরেছে। এবং ওই কথিত সাংবাদিক আমার বিরুদ্ধে আমাকে হয়রানি করার জন্য থানায় মিথ্যা জিডি করেন। আমাকে সহ আমার পরিবারকে মেরে ফেলার হুমকি প্রদান করেছে প্রতিনিয়ত। তাদের অত্যাচারে নিরুপায় হয়ে পড়েছি। বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে যায় । এতে আমরা শারীরিক, মানসিক, আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হই। এই সংবাদ সন্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকি থেকে রক্ষায় আমরা প্রশাসনের সৃদৃষ্টি কামনা করছি। সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন আব্দুল আলীমের স্ত্রী রেবা খাতুন, পিতা পাশু সরকার, ছেলে রকিবুল ইসলাম রকি, বড় ভাই সোহরাওয়ার্দী সরকার।
এ বিষয়ে বুদ্দু সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন এর জেলা প্রতিনিধি
সোহরাওয়ার্দী হোসেন জানান, আলিম ও তার ভাই বুদ্দু পারিবারিক বিরোধ ও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে ঝামেলা হয়। সেই বিষয়ে ৬ জুন বুদ্দু থানায় একটা অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে আমি ৭ জুন একটা নিউজ করি। নিউজ করার কারণে ৮ জুন সকালে মবুপুর ব্রিজের পাশে আলীমের নেতৃত্বে চার-পাঁচজন ব্যক্তি আমাকে প্রকাশ্যে প্রাননাশেরর হুমকি দেয়। আমি এ ব্যাপারে ৯ জুন থানায় অভিযোগ করি। বিষয়টি বর্তমানে বিচারাধীন আছে, সে অনেকের মাধ্যমে বিষয়টি মিটমাট করে নেওয়ার চেষ্টা করে, না পেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়ে সাংবাদিক সম্মেলন করেছে। আমার বিরুদ্ধে তার অভিযোগ থাকলে আইনি পদক্ষেপ নিক। তা না করে সে একেক সময় একেকজনের কাছে একেক রকমের কথা বলছে। আজ সাংবাদিক সম্মেলন করে আমার মানহানি করার চেষ্টা করেছে। আমাকে হুমকি দেওয়ার বিষয়টি ১৩ জুন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়,আমি তার বিরুদ্ধে যে নিউজ হয়েছে সেই পত্রিকার কপি দিতে গিয়ে ছিলাম। অন্য কোন চিরকুট বা টাকা দাবি করি নাই।সে বাইরের ভিডিও ফুটেজ দেখাচ্ছে , ভেতরের ভিডিও ফুটেজ প্রকাশ করুক,তাহলেই প্রকাশ পাবে পত্রিকার সাথে অন্য কোন কিছু ছিল কিনা।