1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

বেলকুচিতে আওয়ামীলীগ নেতাকে লক্ষ করে গুলির ঘটনায় মামলা দায়ের

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদারকে লক্ষ করে গুলি করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার সকালে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক বলেন, শনিবার রাতে আওয়ামীলীগ নেতা শওকত আলী তালুকদার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছেন।

তদন্ত কর্মকর্তা আরো বলেন, ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। আওয়ামীলীগ নেতাকে গুলি করার ঘটনায় জড়িতদের চিহ্নত করার চেষ্টা করা হচ্ছে। আসামীদের চিহ্নত করার পর তাদের গ্রেপ্তার করা হবে।

লক্ষ ছিলো আওয়ামীলীগ নেতাকে গুলি করা। গুলিটি লক্ষভ্রষ্ট হওয়ায় সেই গুলিতে আল-আমিন নামে এক কলেজ ছাত্র আহত হন। গত শুক্রবার (৩১ মে) রাত পৌনে বারটার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর গ্রামে শওকত আলী তালুকদারকে লক্ষ্য করে গুলিবর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছেন কলেজ ছাত্র আল-আমিন।

গুলিবিদ্ধ আল-আমিনকে সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি’র ছাত্র ও রাজাপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের জমসের আলী ছেলে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে মকিমপুর গ্রামে বাড়ির পাশে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন আওয়ামীলীগ নেতা শওকত আলী। এসময় অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুনকে দেখে সন্দেহ হলে আওয়ামীলীগ নেতা শওকত আলী দোকানে প্রবেশ করেন। পরে ওই তিন তরুন দোকানের সামনে এসে শওকত আলীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি গিয়ে লাগে দোকানে উপস্থিত কলেজ ছাত্র আল-আমিনের পায়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park