1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

বিএনপি নির্বাচন বানচাল করতে চোরা-গুপ্তা হামলা চালাচ্ছে -শাহজাহান খান এমপি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, বিএনপির আন্দোলন মাঠে মারা গেছে। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে তারা চোরা-গুপ্তা হামলা চালাচ্ছে। তারা রেল লাইন উপরে ফেলছে- আবার আগুন সন্ত্রাস করছে। সন্ত্রাসী কায়দায় সরকারে যাওয়ার ষড়যন্ত্র করছে। বিএনপির এই দিবাস্বপ্ন বাংলার জনগন কোনোদিনই সফল হতে দিবেনা। দেশের মানুষ বুঝে গেছে- বিএনপি দেশের উন্নয়ন চায়না।

তিনি বলেন, আগামি ৭ জানুয়ারি দেশের জনগন ভোটকেন্দ্রে গিয়ে প্রমাণ করবে তারা উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে, সুশাসনের পক্ষে। এ সময় তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নৌকায় ভোট প্রার্থণা করেন। সোমবার (১ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-২ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী তানভীর হাসান ছোট মনির এমপি। সম্মানিত অতিথি ছিলেন, ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদু ভাই।

এসময় ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সহচর প্রয়াত আওয়ামীলীগ নেতা হাতেম আলী তালুকদারের স্ত্রী আমিরুন নেছা, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি বালা মিয়া প্রমুখ।

নির্বাচনি জনসভায় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের তিন হাজারেরও বেশি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park