1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনপির ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে: আ.লীগ নেতা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

বিএনপির ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না—নির্বাচনী প্রচারণায় নেতা-কর্মীদের এমন নির্দেশনা দেন সিরাজগঞ্জের এক আওয়ামী লীগ নেতা।

গতকাল শুক্রবার রাতে তাড়াশ উপজেলার নওগাঁ মাজার বাজারে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে দেওয়া এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। বক্তব্য দেওয়া ব্যক্তি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আব্দুল হাইকে বলতে শোনা যায়, ‘ভোটের স্লিপ গুলো দলীয় লোকজন কে দিও। বিএনপিকে না। বিএনপির একজন লোককেও বিশ্বাস করা যাবে না। বিএনপির লোককে ভোট কেন্দ্রের ভেতরে নেওয়া যাবে না। বিএনপিকে বিশ্বাস করা যাব না। আমি আপনাদের বলি, যেগুলো বিএনপি আছে আমাদের অত্যন্ত কাছের, আমাদের কথা শোনে বা ব্যক্তিগত সম্পর্ক আছে সেই সব মানুষকে নিয়ে যাবেন। তাও ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না।’

আব্দুল হাই আরও বলেন, ‘আপনারা দয়া করে আগামী ৭ তারিখে সবাই মিলে আগেই ভোট নিয়ে নেবেন। ভোট দিয়ে অধ্যাপক আব্দুল আজিজকে জয়ের মালা পরিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আজিজ সাহেব এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন।’

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাইকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘দলীয় এমন কোনো নির্দেশনা নেই। আমরা যারা ভোট চাইছি তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ভোট চাইছি। তবে তিনি (আব্দুল হাই) এমন কোনো কথা বলেছেন কি না আমি জানিনা।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park