1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ

বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পঠিত
Oplus_16908288

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:
সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন কাঁচাবাজার, ডিমের আড়ত ও সুপারশপে তদারকি অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা, অধিক দামে পণ্য বিক্রি, ক্রয় রশিদ সংরক্ষণে ব্যর্থতা এবং লেবেলবিহীন ভোজ্যতেল বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৫ আগস্ট) সকালে অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ-এর নেতৃত্বে শহিদগঞ্জ, বাহিরগোলা, চৌরাস্তা ও গোশালা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বিসমিল্লাহ ডিমের আড়ত-কে ২ হাজার, ফ্রেন্ডস ট্রেডার্স অ্যান্ড ডিমের আড়ত-কে ৩ হাজার এবং এফএম সুপারশপ-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তার অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানো, বৈধ ক্রয় রশিদ সংরক্ষণ এবং আইনানুগভাবে পণ্য বিক্রির আহ্বান জানান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে অনিয়ম ও ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park