1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বন্যা দুর্গত এলাকায় খাদ্যসামগ্রী ও রান্না খাবার বিতরণ করলেন মামুন বিশ্বাস

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

জহুরুল ইসলাম:
ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার এবং হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০ লাখ মানুষ আটকা পড়েছে। যদিও পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, এই এলাকাগুলোতে এরই মধ্যে খাদ্য এবং মানবিক সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগীদের জন্য ত্রাণ বিতরণ জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গত ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট টানা ৪ দিন বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য খাদ্যসামগ্রী, মুড়ি, চিনি, বিস্কুট, পানি, স্যালাইন এবং মোমবাতি ও গ্যাসলাইট সহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের শুকনো খাবার, শিশুদের জন্য প্যাকে দুধ ও রান্না করা খাবার সরবরাহ করেছেন মামুন বিশ্বাস ।

কুমিল্লার মৌকারা, নাঙ্গলকোট, ঢালুয়া সহ কয়েকটি প্লাবিত অঞ্চলে ২৫০ টি পরিবার, বুড়িচং খাড়াতাইয়া, মিয়ার বাজার, গাজিপুর কয়েকটি প্লাবিত অঞ্চলের ভিতরে ২৫০ টি পরিবারে ও লাকসামে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার তুলে দেওয়া হয়।

এছাড়াও রান্না করা খাবার ফেনী সোনাগাজীর বকতারপুর আশ্রয়ন কেন্দ্রে সহ কয়েকটি গ্রামের ১১০০ মানুষ ও নোয়াখালী আমানত পুর গোলাম সারওয়ার হাই স্কুল আশ্রয়কেন্দ্র, করিম পুর পানি বন্দী বাসা বাড়িতে খাবার বিতরণ, আলী পুর সিঙ্গার রোড বস্তি, আলী পুর দিঘির পাড়, সেনবাগ উপজেলার আহম্মেদপুর এবং মেহেদীপুর গ্রাম ও আশ্রয় কেন্দ্রে ও প্রায় ১২০০ বন্যার্ত মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

মামুন বিশ্বাস জানান, বন্যায় এই অঞ্চলের পাশাপাশি দিশেহারা হয়ে পড়েছেন বানভাসিরা। অনেকেই আবার খাদ্যের অভাবে ভুগছেন। সরকারের পাশাপাশি পাশাপাশি সারাদেশ থেকে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও সেচ্ছাসেবক এই মানুষ গুলোর পাশে দাঁড়িয়েছে। এমন বাংলাদেশ দেখতে চাই সব সময়।

দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছি আর এই কৃতিত্ব ফেসবুক বন্ধুদের,এই কৃতিত্ব আপনাদের সবার। আমি মাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park