1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাক বিকলে সেতু-ঢাকা মহাসড়কে থেমে থেমে যানজট

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ২০৬ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
ঘন কুয়াশা ও সেতুর ওপর দুইটি ট্রাক বিকল হওয়ায় টোল আদায় বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। বুধবার (২৪ জানুয়ারি) ভোর তিনটার দিকে সেতুর টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত এ অবস্থা দেখা দেয়। এদিন সকাল সাড়ে ৯টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, এদিন রাত ৩টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত  মহাসড়কের টোলপ্লাজা থেকে এলেঙ্গা অংশে যানবাহনের ব্যাপক চাপ থাকায় থেমে থেমে যানজট হচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা কমে যায় ও টোল আদায় করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসেক’র বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মঙ্গলবার গভীর রাতে সেতুর ওপর দুইটি ট্রাক বিকল হয়। ফলে টোল আদায়ে বিঘ্ন ঘটে এবং মহাসড়কের সেতুর পূর্বপাড়ে যানবাহনের চাপ বেড়ে যায়। পরে সেতুর নিজস্ব রেকার দিয়ে ট্রাক দুটি অপসারণ করা হলে টোল আদায় স্বাভাবিক হয় একই সঙ্গে মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, গভীর রাতে সেতুর ওপর ট্রাক বিকল হওয়ায় টোলপ্লাজায় টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখা হলে মহাসড়কে যান চলাচলে ধীরগতি ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তাছাড়া ঘন কুয়াশায় মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে টোলপ্লাজা এলাকায় গণসচেতনতায় সর্তকতামূলক লিফলেট বিতরণসহ সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে মাইকিং করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park