1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

ফোনের ব্যাটারির আয়ু বাড়াবেন যেভাবে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

ফোনের ব্যাটারির কার্যক্ষমতা নিয়ে ব্যবহারকারীরা অনেক সময় চিহ্নিত থাকেন। কেন না অন্যান্য সব ইলেকট্রনিকস ডিভাইসের মতো মোবাইলের ব্যাটারির কার্যক্ষমতাও সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। কখনও আবার অল্প দিনের মধ্যেই ব্যাটারির আয়ু শেষ হওয়ার মতো প্রবণতা দেখা যায়। কিন্তু খুব সহজ কিছু কৌশলে ফোনের ব্যাটারি ভালো রাখার কিছু পদ্ধতির কথা জানিয়েছেন অ্যাপলের সাবেক কর্মী টাইলার মরগান। তিনি জানিয়েছেন, যারা সারা দিন ফোন ব্যবহার করেন তারা কয়েকটি কৌশলে ব্যাটারির সদ্ব্যবহার করতে পারেন।

১০০ শতাংশ চার্জ না দেওয়া
অধিকাংশ মানুষ ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হওয়ার পরই আন-প্লাগ করেন। আবার অনেকে আছেন যারা সারা রাত ফোনে চার্জ দিয়ে থাকেন। এই বিষয়ে মরগান বলেন, ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া উচিত। ফুল চার্জের ফলে ব্যাটারির যে কেমিক্যাল রয়েছে তার কার্যক্ষমতা কমে যায়।

ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি
ফোন ব্যবহার না করলেও, একাধিক অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যা দ্রুত ফোনের চার্জ শেষ করে দেয়। এর জন্য আইফোনের সেটিংস অপশনে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনে ক্লিক করুন। এখানে ওয়াইফাই অপশন সিলেক্ট করতে পারেন অথবা যখন অ্যাপগুলো ব্যবহার করবেন তখনই ব্যাটারি কাজ করবে।

লোকেশন
যে অ্যাপগুলো ব্যবহার করছেন না তার লোকেশন বন্ধ করে দিলে ব্যাটারি খরচ বাঁচবে বলে মনে করেন টাইলার মর্গ্যান। তিনি জানিয়েছেন, সেটিংসে গিয়ে প্রাইভেসি> লোকেশন সার্ভিস অপশনে কোন কোন অ্যাপ নির্দিষ্ট সময়ে লোকেশন ব্যবহার করতে পারবে তা সিলেক্ট করতে পারেন।

এক হাতে টেক্সটিং
এক হাতে টেক্সটিং করলে বাঁচতে পারে ফোনের ব্যাটারি। এ ক্ষেত্রে আইফোনে ওয়ান-হ্যান্ডেড কিবোর্ড অপশন রয়েছে। কিবোর্ডে গ্লোব চিহ্ন ধরে রাখলে একটি নতুন ফিচার আসে, যার মাধ্যমে এক হাতেই সহজে কিবোর্ড ব্যবহার এবং টেক্সটিং করতে পারবেন।

আপডেট ও সেটিংস
অটোমেটিক আপডেট, স্ক্রিন ব্রাইটনেস কম করে রাখা এবং ব্লুটুথ অফ রাখার মতো ছোট ছোট বিষয় মাথায় রাখলেও ব্যাটারি বাঁচাতে পারবেন। দ্রুত গতিতে ব্যাটারির চার্জ শেষ হবে না। উপরিউক্ত টিপসগুলি মেনে চললে স্মার্টফোন বা আইফোনের ব্যাটারির আয়ু বাড়াতে পারবেন বলে জানান মরগান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park