1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন যুবক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বার পঠিত

প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিয়েছেন রিপন আলী (২৬) নামের সৌদি প্রবাসী এক যুবক। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রিপনের বাবা ছেলের মৃত্যুর খবর পান।

মৃত রিপন আলী চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারে সচ্ছলতা ফেরাতে চার বছর আগে সৌদি আরবে যান রিপন। এরপর থেকে তার পরিবারে সচ্ছলতা ফিরে আসতে শুরু হয়। শুক্রবার রিপন তার বাবাকে মোটরসাইকেল কেনার জন্য টাকা পাঠাতে চেয়েছিলেন। এদিন সকাল ১০টায় রিপন আলীর প্রবাসী বন্ধুদের কাছে তার মৃত্যুর খবর পান বাবা আসাদুল হক।

রিপন আলীর বাবা আসাদুল হক বলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলত আমার ছেলে।
এই মেয়ের সঙ্গে সম্পর্ক খারাপ থাকার কারণে কিছুদিন ধরে সে অস্বাভাবিক জীবনযাপন করছিল। সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের একটি কৃষি খামারে কাজ করে রিপন। ‘রিপনের প্রবাসী বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, মোবাইল ফোনে কথা বলার সময় এক মেয়ের সঙ্গে ঝগড়া ও বাগবিতণ্ডা হয় রিপনের। সেখান থেকে ঘরে ফিরে যায়।

কপর্যায়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। রিপনের বন্ধুরা কাজ শেষে ঘরে ফিরে রিপনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় লাশের পাশে থাকা মোবাইল ফোনে তারা একটি মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রমাণ পায়। এরপরই তারা আমাকে ফোনের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর দেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park