1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

গত ৯ মার্চ জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ” সনদ জাল কলেজের সভাপতির পদ থেকে অপসারণ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার শিক্ষা সনদ জাল জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে নোটিশ জালিয়াতি করে প্রতিবেদকদের ভুল তথ্য সরবরাহ করে নিউজ প্রকাশ করিয়েছেন। প্রকৃত পক্ষে মূল সনদে রোল রেজিষ্ট্রেশন নম্বর থাকে না, থাকে সিরিয়াল নম্বর এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো হাই কোর্টের ষ্টেঅর্ডারের ভিত্তিতে পরিচালিত হয়। দীর্ঘদিন যাবত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সরকার বন্ধ ঘোষণা করেছেন। তাই সনদ জাল বিষয়ে যাছাই সংক্রান্ত বিষয়টি ভিত্তিহীন। জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডি গঠন সংক্রান্ত এমপিও ভূক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতায় ভাইস চ্যান্সেলর সভাপতিকে অপসারণ করে হাফিজুরকে নিযুক্ত করেছেন। সনদের যাচাই সংক্রান্ত নোটিশটি ভিত্তিহীন। একটি কুচক্রী মহল স্বীয় স্বার্থ ও আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার সনদ জাল জড়িয়ে এ সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
প্রতিবাদকারী।
মোঃ সাজ্জাদুল হক রেজা।
গভার্নিং বডির সাবেক সভাপতি,
বেলকুচি মডেল কলেজ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park