1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

নৌকায় ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটার হুমকি আওয়ামী লীগ নেতার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত

নৌকা প্রতীকে ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটার হুমকি দিয়েছেন বগুড়ার এক আওয়ামী লীগ নেতা। শুক্রবার শাজাহানপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নৌকার নির্বাচনী জনসভায় এ হুমকি দেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু।

এ সময় বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে নৌকার প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন মঞ্চে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতার ওই বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৪ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের সম্মানের আসনে বসিয়েছেন।

শেখ হাসিনার মার্কায় (নৌকা) ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেবেন? ভোটার আইডি থেকে আপনার নাম আবার কর্তন হয়ে যাবে।
এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উনয়নমূলক কাজ ও পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি বলেন, এতকিছু করার পরও যদি এই সরকারকে ভোট না দেন তাহলে কি আপনাদের নাম আর থাকবে? এ আসনে (বগুড়া-৭) যিনি প্রার্থী হয়েছেন তিনি মোস্তফা আলম নান্নু। চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু নান্নুর কোনো কলঙ্ক নেই। তাকে ভোট না দিয়ে কি চোরবাটপারদের ভোট দিবেন?

এ বিষয়ে জানতে চাইলে আসাদুর রহমান দুলু বলেন, কাউকে হুমকি দেওয়ার জন্য মন্তব্য করিনি। সরকারের উন্নয়ন তুলে ধরতেই এমনটি বলেছি। কাউকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না।
বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এরকম বক্তব্য নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park