1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

নৌকায় ভোট না দিলে, ভাতা কার্ড বাতিলের হুমকি সমাজসেবা কর্মীর

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৫ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জ-৫(চৌহালী-বেলকুচি)আসনে নৌকায় ভোট না দিলে বেলকুচি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আব্দুল হাকিম প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতার কার্ড বাতিল করে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও আব্দুল হাকিমের বিরুদ্ধে সরকারি বিধিমালা উপেক্ষা করে নৌকার প্রচারনা করারও অভিযোগ রয়েছে।

মাসুদ রানা নামে এক যুবকের ফেসবুকে আপলোড করা ভিডিওতে দেখা যায় নির্বাচনী সভায় নৌকার প্রার্থী মমিন মন্ডলের চেয়ারের সারিতে বসে আছেন আব্দুল হাকিম। আরেক ছবিতে তাকে নৌকার নির্বাচনী সভায় বক্তব্য দিতে দেখা গেছে।

এ বিষয়ে বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের ভাতাভোগী প্রতিবন্ধী রহমত আলী জানান, হাকিম স্যার ফোন দিয়ে আমাকে নৌকা মার্কায় ভোট দিতে বলেছেন। বিষয়টি অন্য ভাতাভোগীদের জানাতে বলেছেন। অন্যথায় আমাদের ভাতা কার্ড বাতিল করে দেওয়া হবে। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছি, এখন কি করবো।

আব্দুল হাকিম অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, কোন প্রার্থীর পক্ষে আমাদের ভোট চাওয়ার সুযোগ নাই। ছবিগুলো হয়তো এডিট করে পোষ্ট করা হয়েছে।

এ বিষয়ে সোমবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া জানান, মিডিয়ায় এ সংক্রান্ত প্রচারিত সংবাদ দেখেছি। বিষয়টির তদন্ত চলছে, প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park