1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে : আব্দুল মমিন মন্ডল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২৯৩ বার পঠিত


জহুরুল ইসলাম:

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামীলীগের (নৌকা)’র প্রার্থী আলহাজ আব্দুল মমিন মন্ডল বলেছে, নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আবারও নৌকার মনোনয়ন দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন।

সোমবার বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, নৌকা বাঁচলে দেশ বাঁচবে আর নৌকা ডুবলে সমগ্র বাংলাদেশ পিছিয়ে যাবে। সেজন্য যে যেখানে অবস্থান নিয়েছেন, সেখান থেকে ঘরে ফিরে আসেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের উন্নয়নগুলো বুঝিয়ে বলেন। কারণ আওয়ামী লীগের চেয়ে অন্য কোনো দলের মানুষ বাংলাদেশের জন্য আপন নয়। এই নৌকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন। এই নৌকা বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচার অধিকার এনে দিয়েছে।

ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, যুগ্ন-আইন বিষয়ক সম্পাদক আব্দুর রউফ পান্না, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম মন্ডল, উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park