1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মমিন মন্ডলের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল রানা শিক্ষা কর্মকর্তাকে শোকজ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার সরকারি চাকরিজীবী হয়েও নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নৌকার প্রচার এবং ভোট দিতে চাপ সৃষ্টি করেছেন। তার এসব কার্যক্রমে নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়েছে।

শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারের বিরুদ্ধে নির্বাচনী বিধি-ভঙ্গের কারণে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেমর্মে আগামী ২৬ ডিসেম্বর দুপুর পৌনে ১টায় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park