1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

নৌকার পক্ষে ভোট চাওয়ায় সিরাজগঞ্জ-৫ আসনে সমাজসেবা ও পাউবো কর্মচারীকে নোটিশ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

সরকারী চাকরিজীবী হয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকা প্রতিকে ভোট চাওয়ায় সিরাজগঞ্জের বেলকুচি পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক ইমন আলী ও সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আব্দুল হাকিমকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

আগামী ২৮ ডিসেম্বর বেলা ১২টায় ইমন আলী ও সাড়ে ১২টায় আব্দুল হাকিমকে সশরীরে হাজির হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে আদালতর সেরেস্তাদার মো. আমিরুল মোমেন খান নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা তাদের নোটিশ প্রদান করেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক ইমন আলীকে দেওয়া নোটিশে বলা হয়েছে, আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন এবং নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডলের নির্বাচনী এক সভায় বক্তব্যে বলেছেন, নৌকার জোয়ার উঠেতেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন হয়েছে।

সমাজকর্মী আব্দুল হাকিমের নোটিশে বলা হয়েছে, আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে ও নৌকা প্রতীকের পক্ষে নিজে ভোট প্রার্থনা করেছেন এবং নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডলকে ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি দিয়েছেন। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন হয়েছে।

তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে নির্ধারিত সময়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park