1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নৌকার পক্ষে ভোট চাওয়ায় রবীন্দ্র বিশ্বাবিদ্যালয়ের তিন শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৩০৭ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে নৌকা প্রতিকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে ভোট চাওয়া বা নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়ায় রবীন্দ্র বিশ্বাবিদ্যালয়ের তিন শিক্ষককে কারন দর্শনোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিরাজগঞ্জে যুগ্ম জেলা ও দায়রা জজ মো: মামুন-অর-রশিদ তাদের এই নোটিশ প্রদান করেন।

আগামীকাল শুক্রবার (৫ জানুয়ারী) বিকেল ৩ টায় তিন শিক্ষককে সশরীরে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তার খাসকামরায় উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশে বলা হয়েছে।

নোটিশ প্রাপ্ত শিক্ষকরা হলেন, রবীন্দ্র বিশ্বাবিদ্যালয় অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম ও অর্থনীতি বিভাগ গণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সৈয়দ আশরাফ। তারা কেউই এঅঞ্চলের ভোটার না।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, আপনি (আপনারা) একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গত ৩ জানুয়ারী তারিখে সিরাজগঞ্জ-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনী কর্মসূচি বা কর্মকান্ড পরিচালনা করেছেন। যার ভিডিও ফুটেজ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে সরবরাহ করা হয়েছে।

ওই নোটিশে আরও বলা হয়, আপনার (আপনাদের) এমন কর্মকান্ডে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। এ আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামীকাল ৫ জানুয়ারী সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park