1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নোটিশ পাওয়ার পরও থামেনি নির্মান কাজ;প্রতিবন্ধীদের রাস্তা দখলের অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

রেজাউল করিম খান:
সিরাজগঞ্জের রায়গঞ্জের ভুইয়াগাতী বাজারে ভুয়া দলিল মুলে সরাকারী সম্পত্তির উপর মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী মোক্তার হোসেন গংদের বিরুদ্ধে।

১০ জানুয়ারী সিরাজগঞ্জের মোকাম রায়গঞ্জ সহকারী আদালতে সলঙ্গা থানার মুরাবীপুর গ্রামের তাসলিমা বেওয়ার প্রভাবশালী মোক্তার হোসেন সহ মোট ১০ জনের বিরুদ্ধে
নালিশী (ক) তপশীল বর্নিত ইং ০৯.০৭.১৯৯০ তারিখের ৪১১১৩নং দলিল ইং১১.০৪.১৯৯১ তারিখের ২৩০১ নং দলিল জাল, জোগসাজসি,অকার্যকর (Null And Vooied) বাতিল মর্মে ঘোষণা সহ বাদীদের অধিকার আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য এবং দেওয়ানী কার্যবিধি আইনে ৩৯ আদেশের ১ বিধি মোতাবেক অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করে।

এর পেক্ষিতে ১৭ জানুয়ারী মোকাম সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার সহকারী আদালত, বিবাদী মোক্তার হোসেন গংদের কে, কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হবে না মর্মে জানতে চেয়ে নোটিশ দিয়েছেন আদালত। নোটিশ পাপ্তির ৩০ দিনের ভিতরে উপদেশ পাপ্ত আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে কারন না দর্শাইলে দরখাস্তের একতরফা শুনানী ও বিচার হইবে মর্মে আদেশ দিয়েছেন আদালত।

এ বিষয় ভুক্তভোগী তাসলিমা বেওয়া জানান-আমার পরিবারে ২ জন প্রতিবন্ধী। আর তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় আদালতের নোটিশ উপেক্ষা করা সরকারী জমি দখলে নিয়ে মার্কেট নির্মান কাজ করছে মোক্তার হোসেন গংরা। প্রতিদিন ১৫/২০ জনের লেবার দিয়ে কাজ করছে।
নোটিশ পাওয়ার পর মোক্তার গংরা প্রতিনিয়ত মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিতেছে। সংশ্লিষ্ট প্রসাশনের নিকট সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচার দাবী করেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখাযায়-রায়গঞ্জ থানার ভুইয়াগাতী বাজার থেকে নিমগাছী সড়কের ডানপাশে মোক্তার গং মার্কেট নির্মাণ কাজ করছে।
স্থানীরা জানান মোক্তার হোসেন গংদের এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলে না।

জাল দলিল ও প্রতিবন্ধীদের বাড়ী যাওয়ার রাস্তা দখল,আদালতের মামলার বিষয়ে জানতে চাইলে এব্যাপারে কোন কথা বলবেন না বলে জানান অভিযুক্ত মোক্তার হোসেন।
সরকারী সম্পতি দখল মুক্ত করে প্রতিবন্ধী ভুমিহীনদের দিবেন,সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই দাবী করেছেন এলাকার সচেতন মহল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park