1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

নেতাকে অসন্মান, বিএনপি নেতা হাসান খানকে শোকজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৬১ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম সম্পর্কে উদ্ধত পূর্ণ বক্তব্য ও তাকে অসন্মান করায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন আর রশিদ খান হাসান কে কারন দর্শনোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

গতকাল ১৩ জুলাই সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পত্রে হারুন রশিদ খান হাসানকে শোকজ করা হয়। আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

আজ রোববার রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এতথ্য নিশ্চিত করেছেন।

শোকজ নোটিশে বলা হয়েছে, গত ৩ জুলাই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে ভাসানী মিলনায়তনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম সম্পর্কে উদ্ধত পূর্ণ মন্তব্য ও অসন্মান করা হয়। একারনে আপনার (হারুন অর রশিদ খান হাসান) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হলো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park