1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নির্বাচনী প্রচারণায় হিরো আলমের ওপর হামলা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৬ বার পঠিত

গুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নৌকার সমর্থকদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হিরো আলম নিজেই এ অভিযোগ করেছেন।

জানিয়েছেন, হামলার সময় তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হিরো আলম বলেন, মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে কর্মী-সমর্থকদের নিয়ে যাই। কিন্তু প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার কয়েকজন সমর্থকরা এসে বাধা দেন। তারা পাঁচ জন এসেছিল। এসেই বলে মাইক বন্ধ করতে হবে। এখানে নৌকা ছাড়া অন্য কারও প্রচারণা চলবে না। তখন আমার ফোন থেকে ভিডিও নেওয়া হচ্ছে দেখে সেটি কেড়ে নেওয়া হয়। আমাদের সা‌থে হাতাহা‌তি হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে সরেজমিনে গিয়েছিলাম। কিন্তু‌ হিরো আলম যা বলেছেন তার কোনো সত‌্যতা পাওয়া যায়‌নি। তারপরও আমরা বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park