1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনীতে দুই স্কুল ছাত্র নিখোঁজের ২০দিন অতিবাহিত হলেও এখনও সন্ধান মেলেনি। ২০দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশে তৎপরতা বেরেছে। অভিযান চালিয়ে রাকিব ও রাহিম নামক ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী জানায় গ্রেপ্তারকৃত দু’জনই কিশোর গ্যাংয়ের সদস্য। এদিকে নিখোঁজ শিশুদ্বয়ের পিতা-মাতা সন্তানের সন্ধান না পেয়ে অসুস্থ হয়ে পাগল প্রায়।

গত ১১ জুন একই গ্রামের দুই কিশোর রাকিব ও রাহিম এই দু’জন মিলে আব্দুল্লাহকে বাড়ি থেকে ডেকে খুকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায় , পরে আব্দুল্লাহ স্কুল থেকে টিফিন খেতে বাড়িতে যায়। রাহিম ও রাকিব আবারও তার বাড়িতে এসে আব্দুল্লাহকে ডেকে নিয়ে যায়। সেই থেকে আব্দুল্লাহ নিখোঁজ।

রাকিব ও রাহিম নামে দুই কিশোর ঢাকাতে অবস্থান করছিল খোঁজ পেয়ে আব্দুল্লার বাবাসহ আত্নীয়স্বজন তাদেরকে গত ১৩ জুন ঢাকা থেকে উদ্ধার করে খুকনীতে নিয়ে আশে। এ খবর পেয়ে মোঃ হালিম ও সেলিমের নেতৃত্বে ১৪/১৫জন এসে   রাকিব ও রাহিমকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ঐদিনই আব্দুল্লাহ’র বাবা মোঃ শামীম হোসেন বাদী হয়ে থানায় মামলা করলে ঐ দু’জনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোর্টে চালান দেয়া হয়।

‎‎উল্লেখ্য,গত ১৩ জুন তারিখে নিখোঁজ আব্দুল্লাহর বাবা শামীম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়, যার  নং ০৭, আর্জিতে নিখোঁজরা হলেন, খুকনী রহমত খোলার শামীমের ছেলে আব্দুল্লাহ (৯) ও দৌলতপুর সামান্য পাড়ার মোঃ খোরশেদের ছেলে আফসার (১০)।
‎
গত ২১জুন এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ‎তারা বলেন, দুটি নিষ্পাপ শিশু নিখোঁজের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানায়।

গত ১৩ জুন তারিখে গ্রেপ্তারকৃত রাকীব ও রাহিমকে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তাদের সাথে হাসু  নামক একজন ছিল বলে তারা স্বীকারোক্তি দেয়। পুলিশ হাসুকে গ্রেফতার করে থানায় এনে অঞ্জাত কারণে ছেড়ে দেয়। বাদী
পক্ষ বলছে, পুলিশ মোটা অংকের বিনিময়ে হাসুকে ছেড়ে দিয়েছে বলে তারা সন্দেহ করছে।
‎
‎এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বলেন, দুই শিশু নিখোঁজের মামলায় দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park