1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

নিখোঁজের ৩ দিন পর যমুনা নদীতে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৭৯০ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিন দিন পর যমুনার শাখা নদী থেকে আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মেঘুল্লা গ্রামের পূর্বপাশে যমুনার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।আবু বক্কার সিদ্দিক উপজেলার চালা গ্রামের শাহীন আব্দুল্লাহ’র ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শিশু আবু বক্কার সিদ্দিক মাদ্রাসায় থেকে পড়াশুনা করতো। গত শুক্রবার সকালে সে বাড়িতে আসে। রাতের খাবার নিয়ে বিকেলে সে বাইসাইকেলযোগে আবারো মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। এরপর সে নিখোঁজ হয়। স্বজনরা তার সন্ধান না পেয়ে শনিবার (১৮ জানুয়ারি) থানায় জিডি করেন।

পরিদর্শক আব্দুল বারিক আরো বলেন, আজ সকালে মেঘুল্লা গ্রামের নড়িতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেটি উদ্ধারের পর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল নদীতে হওয়ায় নৌ-পুলিশ ঘটনার তদন্ত করবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় মেঘুল্লা যমুনা নদীর শাখা থেকে আবু বক্কার সিদ্দিক নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park