1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নাশকতার আশঙ্কায় বঙ্গবন্ধু সেতু পূর্ব-ময়মনসিংহগামী মেইল ট্রেন, চলাচল বন্ধ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত


জহুরুল ইসলাম:

নাশকতার আশঙ্কায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রাত্রীকালীন ময়মনসিংহগামী ৩৭ আপ মেইল ট্রেন চলাচল রন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তি পড়েছেন এই ট্রেনে চলাচলকারী অসংখ্য ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা। গত ১৮ ডিসেম্বর থেকে রাত্রিকালীন এই মেইল ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে সূত্রে জানা যায়।

এরআগে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকায় রেল লাইন ডিজিটাল ও প্রশস্তকরণ করার লক্ষে গত ১৫ এপ্রিল থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ভূঞাপুর স্টেশন পর্যন্ত সাময়িক রেল যোগাযোগ বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ২৫ ডিসেম্বর পার হলেও রেল চলাচল শুরু হয়নি।

এ রুটে রাত্রিকালীন মেইল ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি ও বিপাকে পড়ছেন উত্তরবঙ্গ অঞ্চলের লোকজনসহ টাঙ্গাইলের ভূঞাপুর, গোপালপুর, কালিহাতী ও বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা, জামালপুর এবং ময়মনসিংহে যাতায়াতকারী শতশত বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও রাত্রীকালীন যাত্রীরা।

সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড় ব্যবসায়ী আকবর আলী বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে মেইল ট্রেনযোগে জামালপুর ও ময়মনসিংগ গিয়ে বিভিন্ন গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করতাম। এ রুটে রাতের ট্রেন বন্ধ থাকায় অসুবিধায় পড়েছি। এখন দিনের বেলায় যাতায়াত করতে হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে ভূঞাপুর রেল স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, বঙ্গবন্ধু সেতু পুর্ব থেকে ময়মনসিংহগামী রেল লাইন স্থাপন হওয়ার পর থেকেই ময়মনসিংহ থেকে ট্রেন ৩৭ আপ মেইল ট্রেন, যমুনা এক্সপ্রেস ও ধলেশ^রী এক্সপ্রেস নামে এই তিনটি লোকাল ট্রেন চলাচল করত।

এর পরবর্তীতে যমুনা একপ্রেস বন্ধ হয়ে যায়। দিনে ধলেশ^রী এক্সপ্রেস ও রাতে ৩৭ আপ মেইল ট্রেন দুটি চলাচল করছিল। রাতের ট্রেনটি রাত ৮ টা ৫০ মিনিটে ময়মনসিংহ থেকে ভূঞাপুরে ছেড়ে আসে এবং ভূঞাপুর থেকে রাত ২টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, কিন্তু গত ১৮ ডিসেম্বর থেকে রাত্রিকালীন ট্রেন ৩৭ আপ মেইল ভূঞাপুর থেকে ময়মনসিংহগামী ট্রেন চলাচল বন্ধের নির্দেশনা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তারপর থেকে রাত্রিকালীন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না আসা পর্যন্ত ট্রেনটি চলাচল করবে না।

গত ১৬ নভেম্বর টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেন এবং গত ২০ নভেম্বর রাতে জামালপুরের সরিষাবাড়ী রেল স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃপত্তরা। এতে টাঙ্গাইল কমিউটারের তিনটি ও যমুনা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি আগুনে পুড়ে যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park