1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নানা আয়োজনে কামারখন্দে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত

কামারখন্দ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাত ১২টা ১মিনিটে কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

২১ ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস এবং সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ১০ টায় উপজেলা মিনি অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ)আসনের মাননীয় সংসদ সদস্য, ড. জান্নাত আরা হেনরী,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. সেলিম রেজা
আলোচনা শেষে কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ালীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।

এছাড়াও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাক কামরুল হাসান আমিনুল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাক মো. সেলিম রেজা সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, কামারখন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকতা রেজাউল ইসলাম, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রমুখ। এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে উপজেলা পাবলিক লাইব্রেরী কক্ষে শিশুদের জন্য চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, এবং পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়, প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park