1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ছাড়াতে থানায় দুই বিএনপি নেতার তদবিরের অভিযোগ সিরাজগঞ্জে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৮ হাজার টাকা জরিমানা ডিমের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা বেলকুচিতে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: আজহারুল ইসলাম টিআর প্রকল্পের টাকা আত্মসাতের লিখিত অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, তদন্তের আশ্বাস উপজেলা প্রশাসনের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জমি নিয়ে বিরোধ, বেলকুচিতে হামলা-ভাঙচুর: আহত ১০, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ঢাকা-রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর: হাটিকুমরুলের পথসভা সফল করতে বেলকুচিতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি থানায় অভিযোগের পরদিন মসজিদ থেকে বের হতেই ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

দূষণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,  ডাইং ও প্রসেসিং মিলে মোবাইল কোর্টের অর্থদণ্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২৫ বার পঠিত

বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাঁতশিল্প সমৃদ্ধ বেলকুচি উপজেলায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতপুর মতি মার্কেট, শেরনগর ও চালা এলাকায় অবস্থিত বিভিন্ন প্রসেসিং ও ডাইং মিলে এ অভিযান পরিচালনা করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ তুহিন আলম এবং তাঁর নেতৃত্বাধীন টিম উপস্থিত ছিলেন। এছাড়াও বেলকুচি থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় দৌলতপুর এলাকায় অবস্থিত ভাই ভাই প্রসেসিং মিলে তাৎক্ষণিকভাবে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া না যাওয়ায় মিল থেকে সরাসরি নির্গত দূষিত পানির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে মিলের আশপাশের এলাকা এবং টিউবওয়েলের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে চালা এলাকায় অবস্থিত মেসার্স শিল্পী প্রসেসিং মিল ও সততা প্রসেসিং মিলের প্রতিনিধিদের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর আওতায় পৃথক দুটি মামলায় ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে শেরনগর ও চালা এলাকার বিভিন্ন মিল মালিক ও কর্তৃপক্ষকে পরিবেশবান্ধব উপায়ে শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং সরকারি বিধি-বিধান মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় তাঁতিরা। তবে একই সঙ্গে তাঁরা ডাইং ও প্রসেসিং মিল মালিকদের জন্য বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যাতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি এলাকার হাজারো তাঁতশ্রমিক ও ব্যবসায়ীর জীবিকাও সুরক্ষিত থাকে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বেলকুচিতে পরিবেশ দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park